বাংলাদেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত সংখ্যা ৫৪
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। সর্বোমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। এদের মধ্যে নতুন করে আরও ১ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও একজন। ফলে মোট সুস্থ হয়েছেন ২৬ জন।বুধবার (১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।
সর্বশেষ আপডেট- ১ এপ্রিল, দুপুর ১২.৫৩ , ইং ২০২০ সাল,আপন টিভি ডট প্রেস ।


0 মন্তব্যসমূহ