-->

ads

করোনা ভাইরাস কি? লক্ষণ ? প্রতিকার ? বাচতে হলে জানতে হবে





করোনা ভাইরাস কি? লক্ষণ ? প্রতিকার ? বাচতে হলে জানতে হবে


এক নজরে ঘটনাপূঞ্জ

* ৮ ডিসেম্বর ২০১৯: উহান শহর, হাবেই প্রদেশ চীনে অজানা কারণে নিউমোনিয়া রোগে কিছু ব্যক্তি আক্রান্ত
* ৩১ ডিসেম্বর ২০১৯: বিশস্বাস্থ্য সংস্থা (চীন অফিস)-কে জানানো হয়
* ৭ জানুয়ারি ২০২০: ২০১৯ এন-করোনা ভাইরাস সনাক্ত
* ১১-১২ জানুয়ারি ২০২০: উহান শহরের সী-ফুড মার্কেটের সাথে সম্পৃক্ততা সনাক্ত
* ১৩ জানুয়ারি ২০২০: চীনের বাইরে (থাইল্যান্ড) আক্রান্তব্যক্তির হদিস

বর্তমান পরিস্থিতি

* চীনসহ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস
* এ পর্যন্ত ১১টি দেশে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে
* ইতোমধ্যে আক্রান্ত: প্রায় ৯ লক্ষ  মৃত: ৪৮ হাজার




২০১৯ এন-করোনা ভাইরাস

* অনেক প্রজাতির করোনা ভাইরাসের মধ্যে যে ৭টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে তার একটি ২০১৯ এন-করোনা ভাইরাস
* যেভাবে ছড়ায়:  এই ভাইরাস কোন একটি প্রাণী থেকে মানুষের দেহে ঢুকেছে । এখন মানুষ থেকে মানুষে সংক্রমণ হচ্ছে ।
* করোনা ভাইরাস মানুষের ফুসফুেস সংক্রমণ ঘটায় এবং  শ্বাসতন্ত্রের মাধ্যমে (হাঁচি/কাশি/কফ/থুথু) অথবা আক্রান্তব্যক্তির     
   সংস্পর্শে  আসলে  একজন থেকে আরেকজনে ছড়ায়। 


লক্ষণসমূহ

* ভাইরাস শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় ২-১৪ দিন লাগে ।
* বেশির ভাগ ক্ষেত্রে প্রথম লক্ষণ জ¦র ক্স এছাড়া শুকনো কাশি/ গলা ব্যথা হতে পারে  ।
* শ্বাসকষ্ট/ নিউমোনিয়া দেখা দিতে পারে ।
* অন্যান্য অসুস্থতা (ডায়াবেটিস/ উচ্চ রক্তচাপ/ শ্বাসকষ্ট/ হৃদরোগ/ কিডনী সমস্যা/ ক্যান্সার ইত্যাদি) থাকলে অরগ্যান ফেইলিওর বা দেহের বিভিন্নপ্রত্যঙ্গ বিকল হতে পারে ।                                                     

  

প্রতিকার

*  যেহেতুএই ভাইরাসটি নতুন, তাই এর কোন টিকা/ভ্যাকসিন এখনো নেই
*  চিকিৎসা লক্ষণভিত্তিক

প্রতিরোধে করণীয়

* ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুবেন (অন্তত ২০ সেকেন্ড যাবৎ)
* অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না
* ইতোমধ্যে আক্রান্তএমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন 
* কাশি শিষ্টাচার মেনে চলুন (হাঁচি/কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন)
* অসুস্থ পশু/পাখির সংস্পর্শ পরিহার করুন
* মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাবেন

ব্যাক্তগিত সচতেনতা

*  অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন
*  জরুরী প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ব্যতীত এসময়ে বাংলাদেশ 

    ভ্রমণে নিরুৎসাহিত করুন
* অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন

সন্দেহভাজন রোগীর ক্ষেত্রে করণীয়

* অসুস্থ রোগীকে ঘরে থাকতে বলুন

* মারাত্মক অসুস্থ রোগীকে নিকটস্থ সদর হাসপাতালে যেতে বলুন

* রোগীকে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন

* রোগীর নাম, বয়স, যোগাযোগের জন্য পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার সংরক্ষণ করুন এবং 

    আইইডিসিআর এর  করোনা কন্ট্রোল রুমে (০১৭০০-৭০৫৭৩৭) 

অথবা

হটলাইন নাম্বারে - (০১৯৩৭-১১০০১১, ০১৯৩৭-০০০০১১, ০১৯২৭-৭১১৭৮৪,০১৯২৭-৭১১৭৮৫)  
                             যোগাযোগ করুন ।






                                          

      




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ