পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত মক্কা ও মদিনায় ২৪ ঘন্টা কারফিউ জারি ঘোষণা করা হয়েছে।সৌদি আরবে গেলো বৃহস্পতিবার ২
এপ্রিল করোনভাইরাসের
বিস্তার রোধে রাজ্যের ব্যবস্থা
হিসাবে মক্কা ও মদিনায় ২৪ ঘন্টা কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সরকারী রাষ্ট্রীয় সংস্থা।
২৪ ঘন্টার কারফিউটি ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ বিন সৌদ আল সৌদ।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুটি পবিত্র শহরের বাসিন্দাদের ঘরে বসে
তাদের নামাজ পড়তে বলা হইয়েছে এবং অযথা বাইরে না বেরোনোর বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
২৫ মার্চ,সৌদি
আরব দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছিল যার মধ্যে মক্কা, মদিনা এবং রিয়াদ থেকে প্রবেশ ও নিষেধাজ্ঞার পাশাপাশি রাজ্যের
তেরটি প্রদেশের মধ্যে চলাচল নিষিদ্ধ করা রয়েছে।
0 মন্তব্যসমূহ