করোনায়
৮৬ জন
প্রবাসি বাংলাদেশির মৃত্যু
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ি করোনায় আক্রান্ত হইয়ে বিভিন্ন দেশে ৮৬ জন প্রবাসি
বাংলাদেশির মৃত্যু হয়েছে ।করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও
১৮ জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে দেশটিতে অন্তত ৫৬ জন বাংলাদেশি মারা গেছেন। আর
যুক্তরাজ্যে নতুন করে ৮ জন বাংলাদেশির মৃত্যুর ফলে সেখানে বাংলাদেশির মৃত্যুর
সংখ্যা হলো ১৯।
গেলো ২ এপ্রিল বৃহস্পতিবার প্রবাসী বাংলাদেশি ও
বাংলাদেশের কূটনীতিকদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৯টি দেশে অন্তত ৮৬ জন
বাংলাদেশি মারা গেছেন। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনাভাইরাসে মারা যাওয়া
বাংলাদেশের নাগরিকদের অধিকাংশই ওই দুই দেশের নাগরিকত্ব পেয়েছেন।
যুক্তরাষ্ট্রে ৫৬ ও যুক্তরাজ্যে ১৯ জনের
পাশাপাশি সৌদি আরবে ৩ জন, ইতালি এবং কাতারে ২ জন করে এবং স্পেন, সুইডেন, লিবিয়া ও
গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।
0 মন্তব্যসমূহ