-->

ads

Symphony Z30 Price in Bangladesh 2020


বর্তমানে সিম্ফনির Z সিরিজের স্মার্টফোন গুলো ক্রেতা সাধারণের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । সাশ্রয়ি দাম সাথে ক্রেতাদের চাহিদা মাফিক ফিচার এবং ডিজাইন ! আর কি চাই ?  Symphony Z30 সিম্ফনির Z সিরিজের সেরা বাজেট ফোন হোতে চলেছে । মিডরেঞ্জ বাজেট সাথে থাকছে আকর্ষনীয় সব দুর্দান্ত ফিচার । হ্যা বন্ধুরা আজকের এই পোস্টে পোস্ট মার্টম করা হবে সদ্য বাজারে আসা #SymphonyZ30 হ্যান্ডসেটটিকে এবং আপনাদের সামনে তুলে ধরবো এই সেটের ভালোমন্দ গুণাগুন । আজকের পোস্টটি এই সেটটি কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বেশ সাহায্য করবে । 

#Display

শুরু করা যাক Symphony Z30 এর ডিসপ্লে দিয়ে । #SymphonyZ30 এ ব্যবহার করা হয়েছে ৬.৫২ ইঞ্চি ৭২০*১৬০০ রেজুলেশনের ডিসপ্লে । সাথে ওয়াটার ড্রপ নচ । তবে এই ফোনে IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে নাকি #SymphonyZ25 এর মতোই HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেব্যাপারে অনেক খোজাখুজি করেও তাদের অফিশিয়াল
ওয়েবসাইটে কোন তথ্যই খুজে পাওয়া যায় নি !যা আমাকে খুবই মর্মাহত করেছে । প্রায় ১০ হাজার টাকা বাজেটের ফোনে IPS ডিসপ্লে এখন সময়ের দাবী । যদিও প্রায় কাছাকাছি বাজেটে Samsung দিচ্ছে Super Amoled ডিসপ্লের স্বাদ । জানেনইতো Super Amoled হচ্ছে ডিসপ্লের রাজা ।


#Processor

Symphony Z30 এ ব্যবহার করা হয়েছে ১.৮ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর । যেটা অবশ্যই #SymphonyZ25 এর থেক কিছুটা ভালো মানের । এই প্রসেসরের সাথে গ্রাফিক্সের মান বাড়িয়ে দিবে এর GPU । এতে থাকছে IMG PowerVR GE8320 । এই সেটে ছবি তুলুন,ভিডিও দেখুন বা বসে বসে গেইমস খেলুন পেয়ে যাবেন এক্সট্রা জিপিইউ এর সুবিধা ।

#Camera

সেলফি প্রেমিদের জন্য সামনে থাকছে মোটামুটি মানের ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা । পেছনে থাকছে ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সাথে ২ এবং ৫ মেগাপিক্সেলের আরো দুটি ক্যামেরা ।
পেছনের ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় পেয়ে যাবেন 4x জুমিং এর সুবিধা । #SymphonyZ30 ক্যামেরায় ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় সব ফিচার । স্লো মোশনে ভিডীও করা ,ছবিতে ইমোজি বা ওয়াটারমার্ক ব্যবহার করা, টাইম ল্যাপস,নাইট মুড,ফেস বিউটি,ডিসপ্লে ফ্ল্যাশ সহ আরো বেশ কিছু ফিচার যুক্ত করা হয়েছ #SymphonyZ30 ক্যামেরায় যা  সত্যিই প্রশংসনীয় ।

 

#RAM

বর্তমানে মাল্টিটাস্কিং এর জন্য র‍্যাম  খুবই বড় একটি ব্যাপার । এই ক্ষেত্রে সিম্ফোনি তার ক্রেতাদেরকে মোটেও হতাশ করেনি কারন এই ফোনে ব্যবহার করা হয়েছে DDR4 সিরিজের ৩ জিবি র‍্যাম , যা যথেষ্ট ফাস্ট । মোটামুটি লেভেলের ইউজারদের জন্য খুব ভালো মানের র‍্যাম এটি ।

#Storage

ফোনে রোম হিসাবে পাচ্ছেন ৩২ জিবি স্টোরেজ । অনেকের কাছে ৩২ জিবি কম মনে হলেও হতাশ হওয়ার কিছু নাই কারন আপনারা চাইলে মেমোরি স্লটে আরো ১২৮ জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন ।



#Battery

এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি,যা দামের সাথে একেবারেই মানান সই । ফোনের চার্জ নিয়ে যারা ভোগান্তিতে থাকেন তাদের জন্য #SymphonyZ30 ফোনটি খুবই ভালো একটি অপশন । এর বিশাল ৫০০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি হ্যাভি ইউজেও প্রায় দেড় দিনের মতো আপনাকে ব্যকআপ দিবে । সিম্ফনির অফিশিয়াল ওয়েবসাইটে বলা হচ্ছে এই ফোনটি ফুল চার্জ করে এটাকে যদি আপনি স্টানবাই মুডে রেখে দেন তাহলে এটা টানা ৪৫০ ঘন্টারও অধিক  সময় জীবিত থাকবে । সুতরাং নরমাল ইউজারদের টানা ২ দিন লেগে যাবে এর ব্যটারি ফুরাতে । 

 #SIM

এই ফোনে আপনি ডুয়াল 4G SIM ব্যবহার করতে পারবেন । একই সাথে দুটি 4G SIM সচল থাকবে । তবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি ফোনের 4G অপশন চালু করে রাখলে চার্জ একটু বেশিই পুড়বে। সুতরাং প্রয়োজন ছাড়া ফোনের 2G অপশন চালু করে রাখাই ভালো ।

#Security

এই ফোনে পেয়ে যাবেন মাল্টিটাস্কিং ফিঙ্গারপ্রিন্ট লকের পাশাপাশি ফেস লকেরও সুবিধা । ফিঙ্গারপ্রিন্ট লক যথেষ্ট ফাস্ট । যদি কেমারার মাধ্যমে ফেস লকের সুবিধাও আছে তবে কম আলোই ফেস লক অপশন টি বেশ দুর্বলই লেগেছে আমার কাছে ।



#Price

ফিচার,ভালো দিক , মন্দ দিক নিয়ে মোটামুটি আলোচনা হলো এবার আসা যাক দামের ব্যাপার । দামের ব্যাপারে সিম্ফনি কখনই তার ক্রেতাদেরকে হতাশ করে না । #Symphonyz30 হ্যান্ডসেটটির অফিশিয়াল মূল্য ধরা হয়েছে ৯৭৯০  টাকা । যাদের কাছে এই সেটের র‍্যাম,রোম একটু কম মনে হয়েছে তার আরেকটু বাজেট বাড়িয়ে  নিয়ে নিতে পারেন #Symphonyz50 হ্যান্ডসেটটি ।


এই ছিলো #Symphonyz30 এর মোটামুটি একটি রিভিউ। ভালো এবং মন্দ দিক গুল তুলে ধরেছি । আশা করছি সেটটি কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে এই পোস্টটি আপনাকে সাহায্য করবে, ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ