-->

ads

করোনা ভাইরাস - রবিবার থেকে ১০টাকা কেজি চাউল বেচার সিদ্ধান্ত

করোনা ভাইরাস - রবিবার থেকে ১০টাকা কেজি চাউল বেচার সিদ্ধান্ত

আগামী রবিবার থেকে দশ টাকা কেজি দরে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয় থেকে এমনটাই আভাস পাওয়া গেছে।

চলমান সংকটময় পরিস্থিতিতে অসহায় গরীব ও দুস্থদের কথা বিবেচনায় রেখে আগামী রবিবার থেকে ওএমএস প্রজেক্ট এর আওতায় দশ টাকা কেজি দরে চাউল বিক্রি করা হবে। সকাল দশটায় শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত চলবে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রির কার্যক্রম। শুধুমাত্র সপ্তাহের রবি,মঙ্গল ও বৃহস্পতিবার ওএমএস প্রজেক্ট এর আওতায় চাল বিক্রির কার্যক্রম চলবে।

প্রত্যেক গরীব ও দুস্থ মানুষের জন্য পাঁচ কেজি করে চাউল বরাদ্দ করা হয়েছে অর্থাৎ একজন ব্যক্তি তার আইডি কার্ড প্রদর্শন করে প্রতি সপ্তাহে সর্বোচ্চ পাঁচ কেজি চাউল কিনতে পারবে। 
ডেস্ক রিপোর্ট আপন টিভি ডট প্রেস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ