-->

ads

Symphony Z25 Price in Bangladesh 2020


সিম্ফনির জেড সিরিজের স্মার্টফোন গুলো বর্তমান বাজারে বেশ জনপ্রিয় । দামের সাথে ফিচার এবং ডিজাইনের পারফেক্ট কম্বিনেশন বলা চলে সিম্ফনির জেড সিরিজের ফোনগুলোকে । সিম্ফনির জেড সিরিজের নতুন স্মার্টফোন হলো Symphony Z25 । আজকের আর্টিকেলে #Symphonyz25 এর মূল্য,ভালো মন্দ দুটো দিকই তুলে ধরবো আপনাদের সামনে । সেটটা কেন কিনবেন বে কেনোই বা কিনবেন না সেই সিদ্ধান্ত আপনি নিজেই নিতে পারবেন । সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ।

#Display

শুরু করা যাক Symphony Z25 এর ডিসপ্লে দিয়ে । #SymphonyZ25 এ ব্যবহার করা হয়েছে ৬.০৯ ইঞ্চি HD+ প্লাস ডিসপ্লে । সাথে ওয়াটার ড্রপ নচ । তবে এই বাজেটে একটি IPS ডিসপ্লে ব্যবহার করতেই পারতো । যদিও HD+ প্লাস ডিসপ্লর ইউজার এক্সপেরিয়েন্স খুব একটা খারাপ না ।


#Processor

Symphony Z25 এ ব্যবহার করা হয়েছে ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর । দাম হিসাবে প্রসেসরের মান সন্তোষ জনক । খুব অনায়েশেই এই সেটে মোটামুটি লেভেলের গেইম খেলতে পারবেন ।ইউটিউবে মুভি দেখা,নেট ব্রাউজিং এর জন্য যথেষ্ট এই প্রসেসর । তবে হেবি ইউজারদের জন্য এটি মোতেও ভালো অপশন না । আর কিছু বাজেট বাড়িয়ে তাদের জন্য #SymphonyZ50 ভালো      
                                        অপশন হতে পারে ।

#Camera

সেলফি প্রেমিদের জন্য সামনে থাকছে মোটামুটি মানের ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা । পেছনে থাকছে ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সাথে ২ মেগাপিক্সেলের আরো একটি ক্যামেরা । চায়ের দামে যেমন সরবত পাওয়া যায় না ঠিক তেমনই  সেটের মূল্য হিসাবে ক্যামেরা কম্বিনেশন ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে ।

#RAM

বর্তমানে মাল্টিটাস্কিং এর জন্য র‍্যাম  খুবই বড় একটি ব্যাপার । এই ক্ষেত্রে সিম্ফোনি তার ক্রেতাদেরকে মোটেও হতাশ করেনি কারন এই ফোনে ব্যবহার করা হয়েছে DDR4 সিরিজের ৩ জিবি র‍্যাম , যা যথেষ্ট ফাস্ট । মোটামুটি লেভেলের ইউজারদের জন্য খুব ভালো মানের র‍্যাম এটি ।

#Storage

ফোনে রোম হিসাবে পাচ্ছেন ৩২ জিবি স্টোরেজ । অনেকের কাছে ৩২ জিবি কম মনে হলেও হতাশ হওয়ার কিছু নাই কারন আপনারা চাইলে মেমোরি স্লটে আরো ৬৪ জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন ।



#Battery

এই ফোনে ব্যবহার করা হয়েছে ৪০০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি,যা দামের সাথে একেবারেই মানান সই । এই ফোনে মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে,নাই কোনো ফাস্ট চার্জিং টেকনোলজিও,সুতরাং এই ফোনটি ফুল চার্জ করতে ৪-৫ ঘন্টা সময় লেগে যাবে ।

 #SIM

এই ফোনে আপনি ডুয়াল 4G SIM ব্যবহার করতে পারবেন । একই সাথে দুটি 4G SIM সচল থাকবে । তবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি ফোনের 4G অপশন চালু করে রাখলে চার্জ একটু বেশিই পুড়বে। সুতরাং প্রয়োজন ছাড়া ফোনের 2G অপশন চালু করে রাখাই ভালো ।

#Security

এই ফোনে পেয়ে যাবেন মাল্টিটাস্কিং ফিঙ্গারপ্রিন্ট লকের পাশাপাশি ফেস লকেরও সুবিধা । ফিঙ্গারপ্রিন্ট লক যথেষ্ট ফাস্ট । যদি কেমারার মাধ্যমে ফেস লকের সুবিধাও আছে তবে কম আলোই ফেস লক অপশন টি বেশ দুর্বলই লেগেছে আমার কাছে ।



#Price

ফিচার,ভালো দিক , মন্দ দিক নিয়ে মোটামুটি আলোচনা হলো এবার আসা যাক দামের ব্যাপার । দামের ব্যাপারে সিম্ফনি কখনই তার ক্রেতাদেরকে হতাশ করে না । #Symphonyz25 হ্যান্ডসেটটির অফিশিয়াল মূল্য ধরা হয়েছে ৮৯৯০ টাকা । আমার মতামত হলো ফিচার,কনফিগারেশন,ডিজাইন সব কিছু মিলিয়ে ফোনটির দাম ৮০০০ টাকার আশেপাশে হলে বেশ জনপ্রিয়তা পেতো । তবে আরেকটু বাজেট বাড়িয়ে আপনি নিয়ে নিতে পারেন #Symphonyz50 হ্যান্ডসেটটি ।


এই ছিলো #Symphonyz25 এর মোটামুটি একটি রিভিউ। ভালো এবং মন্দ দিক গুল তুলে ধরেছি । আশা করছি সেটটি কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে এই পোস্টটি আপনাকে সাহায্য করবে, ধন্যবাদ ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ