আসন্ন কুরবানির ঈদের আগেই বাজারে আসার কথা রয়েছে মধ্যম বাজেটের ফ্ল্যাগশিপ কিলার Walton Primo S7 Pro । অফিশিয়ালি Walton Primo S7 Pro এর মূল্য ধরা হয়েছে ২০৫০০ টাকা । আসুন জেনে নিই নতুন এই মোবাইলে কি কি থাকছে ।
#Processor
Walton Primo S7 Pro তে ব্যবহার করা হয়েছে Helio P70 প্রসেসর ।#Display
Walton Primo S7 তে আছে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি আইপিএস টেকনোলজির ২৩৪০*১০৮০ পিক্সেলের খুব জোশ একটি ডিসপ্লে ।#RAM
এই ফোনে ব্যবহার করা হয়েছে পাওয়ার সেভিং দ্রুত গতির LPDDR4 6GB র্যাম ।#ROM
এই ফোনটিতে স্টোরেজ হিসাবে পাচ্ছেন দ্রুত গতির ১২৮ জিবি রোম , যেটিকে আপনি অতিরিক্ত মেমোরিকার্ড ব্যবহার করে ২৫৬ জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন ।#Camera
সামনে থাকছে এআই নির্ভর ১৬ মেগাপিএক্সেল এর সেলফি ক্যামেরা । পেছনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সাথে ৮ ও ২ মেগাপিক্সেলের আরো দুইটি ক্যামেরা । অর্থাত পেছনে মোট ৩টি ক্যামেরা থাকছে এই ফোনটিতে ।#Security
সিকিউরিটি হিসাবে এই ফোনে পাচ্ছেন সুপার ফাস্ট ফিংগারপ্রিন্ট লক এর পাশাপাশি ফেস লকেরও সুবিধা ।#Battery
এই ফোনে ব্যবহার করা হয়েছে ৩৯৫০ মিলি এম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি যেটা দেখে বর্তমান বাজার অনুযায়ী কিছুটা হতাশ হতে পারেন আপনিও । কারন এর থেকে লো-বাজেটের ফোনগুলোতে এরই মধ্যে ৫০০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হচ্ছে ।#Charging
এতে থাকছে usb type c পোর্টের চার্জার । সেটের সাথে পেয়ে যাবেন ফাস্ট চার্জিং ফিচার সম্বলিত ১৮ ওয়াটের একটি ফাস্ট চার্জার ।#Price
অফিশিয়ালি এই ফোনের মূল্য ধরা হয়েছে ২০৫০০ টাকা । তবে ইভেলি থেকে অ \র্ডার করলে পেয়ে যাবেন ১০০% ক্যাশব্যাক । সাথে বিভিন্ন ব্যংকের কার্ড ব্যবহার করে পেমেন্টের ক্ষেত্রে পেয়ে যাবেন অতিরিক্ত আরো ২০% ডিসকাউন্ট ।অতিরিক্ত সুবিধা হিসাবে এই ফোনে যুক্ত করা হয়েছে Wireless চার্জিং এর সুবিধা । যা এই বাজেটে ক্রেতাদের জন্য হতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু ।




0 মন্তব্যসমূহ